ছবিঃ সংগ্রহীত
এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে।
আজ ( বুধবার ) অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে হবে।
এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরে এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

No comments:
Post a Comment